গান নিয়ে ইউরোপ ভ্রমণে তাহসান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গান নিয়ে ইউরোপ ভ্রমণে তাহসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ

 

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এ মুহূর্তে ইউরোপে অবস্থান করছেন জনপ্রিয় সংগতিশিল্পী তাহসান খান। ১৬ ডিসেম্বর নেদারল্যান্ডের আমস্টারডামে একটি কনসার্টে অংশ নিয়েছেন তিনি। 

এবার তিনি জার্মানির ফ্রাঙ্কফুটের শ্রোতাদের গান শোনাবেন। বর্তমানে এ সংগীতশিল্পী জার্মানিতে তার ব্যান্ড ‘তাহসান অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে অবস্থান করছেন। ২৩ ডিসেম্বর সেখানকার শো শেষ করে ২৬ ডিসেম্বর ক্যাসিনো ডি প্যারিসে আরও একটি কনসার্টে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। 

ইউরোপ ভ্রমণে যাওয়ার আগে যুগান্তরকে তাহসান জানিয়েছেন, ‘টানা কয়েকটি শো করার জন্য এবারের ইউরোপ শিডিউল ঠিক করেছি। আশা করছি সেখানকার দর্শক শ্রোতাদের সঙ্গে দারুণ সময় কাটবে।’ এদিকে অডিও গানেও রয়েছে তার ব্যস্ততা। চলতি বছরের ৩১ অক্টোবর প্রকাশ হয়েছে তাহসানের নতুন গান ‘সেই তুমি কে’। 

গানটির কথা লেখার পাশাপাশি সাজিদ সরকারের সঙ্গে যৌথভাবে সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ। গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। অন্যদিকে তাহসান খান অভিনয়কে বিদায় জানিয়ে আবারও নতুন গান প্রকাশে মনোযোগী হবেন বলে জানান। পাশাপাশি স্টেজ শো’ও করবেন নিয়মিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ