সিনেটর কোভিড সো ব্রিজের আয়োজনে অস্ট্রেলিয়ার সিডনিতে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর কোভিড সো ব্রিজের আয়োজনে অস্ট্রেলিয়ার সিডনিতে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিলো “মানবাধিকার সুরক্ষায় সোশ্যাল মিডিয়ায় ভূমিকা” এছাড়াও বিভিন্ন কমিউনিটির প্যানেল ডিসকাশন ছিলো। উক্ত কমিউনিটির সভায় অস্ট্রেলিয়ায় বসবাসকারী ইন্ডিয়ান, পাকিস্তানি, প্যালেস্টাইন সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব রাশেদ উল হক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ অমি ফেরদৌস, নির্যাতিত পরিবারের সদস্য নিহত জিল্লুর রহমানের অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভাই জনাব আরাফাত সবুজ সহ বিএনপি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির অস্ট্রেলিয়া শাখার নেতা জনাব
তাওহীদুল ইসলাম, জনাব রুহুল আমীন, জনাব হায়দার আলী, জনাব সুলতান আহমেদ,আশরাফুল আলম রচী জনাব সাদ সামাদ, জনাব মোহাম্মাদ আলী, জনাব পারভেজ খান,জনাব ফখরুল মুন্না সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ