দিনের দ্বিতীয় ওভারে সাকিবের আঘাত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনের দ্বিতীয় ওভারে সাকিবের আঘাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ

 

৬ উইকেট হাতে নিয়ে ১০০ রানের লক্ষ্যে রোববার চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমেছে ভারত। দিনের শুরুতেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আঘাত হানেন ভারতীয় শিবিরে। দিনের দ্বিতীয় ওভারে জয়দেব উনাদকাটকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন টাইগার অধিনায়ক।

ব্যক্তিগত ১৩ রানে উনাদকাটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরান অলরাউন্ডার সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৭০ রান। এই মুহূর্তে বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে উঠেছেন অক্ষর প্যাটেল। দলীয় ৭০ রানের মধ্যে ৩১ রানই এসেছে তার ব্যাট থেকে। উইকেটের অপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন ঋষভ পান্ত।
ঢাকা টেস্ট জিততে ভারতের এখনও প্রয়োজন ৭৫ রান। হাতে রয়েছে ৫ উইকেট।
এর আগে, টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ভারত সংগ্রহ করেছিল ৩১৪ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ২৩১ রান। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ