মহিলা দল, মাটিরাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহিলা দল, মাটিরাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২০ অপরাহ্ণ

 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মাটিরাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ বাহাদুর খাঁন।
কাউন্সিল উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি জনাব কুহেলী দেওয়ান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি মিঠুন রানী ত্রিপুরা, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, যুগ্ম সম্পাদক সালেহা রহমান (কাইন্সিল), সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি), সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।


কাউন্সিলে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
কাউন্সিলে একই পদে একাধিক প্রার্থী না থাকায় উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রস্তাবকে সমর্থন করে মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের ১০১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভাপতি- মাজেদা আক্তার
সাধারণ সম্পাদক- জরিনা বিবি।
সাংগঠনিক সম্পাদক- জোলেখা বেগম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ