শরীয়তপুরে এসডিএস এর ৩১তম বার্ষিক সাধারন সভা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে এসডিএস এর ৩১তম বার্ষিক সাধারন সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস এর ৩১তম বার্ষিক সাধারন সভা সোমবার সকাল ১০টায় এসডিএস প্রধান কার্যালয় শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক পারভেজ হাসান প্রধান অতিথি ও অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ,অতিরিক্ত জেলা প্রশাসক সামসুন্নাহার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য বিশেষ অতিথি ছিলেন। এসডিএস এর চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক এর সভাপতিত্বে এ সাধারন সভায় বক্তব্য রাখেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, সাধারন পরিষদের সদস্য ও সাবেক সভাপতি ড.গওহর নঈম ওয়ারা ও দুজন উপকারভোগী সাফল্য নারী। সভা পরিচালনা করেন এসডিএস এর মাইক্রোকেটি প্রকল্পের পরিচালক কামরুল হাসান বাদল। দ্বিতীয় অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৮৪১ কোটি ২১ লাখ টাকার একটি বাজেট ঘোষণা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ