আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হলেন মাশরাফি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের জানান, সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ