ডিএমপি কশিনারের কার্যালয়ে বিএনপির দুই নেতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

আগামী ৩০ ডিসেম্বর বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন বিএনপির দুই নেতা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেন তারা। বিএনপির ওই দুই নেতা হলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
উল্লেখ্য, অবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১০ দফা আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
জনতার আওয়াজ/আ আ