চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আ'লীগের মনোনয়ন পেলেন মাহিয়া মাহি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

 

‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানা যায়, কিছু দিন আগেই তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনও শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ