ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন মাহিয়া মাহি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এসে মাহি তার সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন মাহিয়া মাহি, সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার।

এর আগে বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহি।

সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব। এই আসনে নৌকাকে এনে দেব।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ