বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে দেখা করে মাহি ধন্য - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে দেখা করে মাহি ধন্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ

 

ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র কিনেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) জমা দিয়েছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আরো অন্যান্য নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেশ আত্মবিশ্বাসী মাহি। তিনি মনে করছেন দল থেকে তিনিই প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন। জয়ও ছিনিয়ে আনবেন। সেই লক্ষ্যে চলছে প্রচার।

তারই অংশ হিসেবে মাহি এবার দোয়া নিতে গেলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর।

মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মতিয়া চৌধুরীর সঙ্গে। এ সময় তাদের পাশে দেখা গেছে মাহির স্বামী রকিব সরকারকেও।

ছবি পোস্ট করে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ধন্য।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ