জামায়াত'র বিরুদ্ধে যতটুকু দরকার ততটুকু কঠোর হবো: ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত’র বিরুদ্ধে যতটুকু দরকার ততটুকু কঠোর হবো: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ

 

বগুড়ায় চাঁদে জামায়াত নেতা সাঈদীকে দেখা নিয়ে পুলিশ সদস্যদের উপর বর্বর হামলা চালিয়ে তাদের খুন করে দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া, গাইবান্ধায় পুলিশ সদস্যদের আগুনে পুড়িয়ে মারে তারা। অতীতের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায়ই জামায়াত আবার পুলিশের ওপর হামলা চালিয়েছে। এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ হাসপাতালে গত শুক্রবার জামায়াত কর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান ডিএমপি কমিশনার। এরপর সেখান থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

ডিএমপি প্রধান বলেন, হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন ভর্তি আছেন ৯ জন। এই ঘটনায় এখন পর্যন্ত জামায়াতের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এটি চলমান থাকবে। এক্ষেত্রে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন, আমরা ততটুকু কঠোর হবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ