জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় লেবারপার্টির নিন্দা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় লেবারপার্টির নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ

 

১০ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিবর্ষণ, নৃশংস হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব লায়ন মো: ফারুক রহমান বলেন, মিছিল মিটিং করা নাগরিক অধিকার। বর্তমান সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে র‌্যাব, পুলিশ, বিজিবি দিয়ে গণতন্ত্রকামী নিরীহ মানুষের ওপর জুলুম-নির্যাতন নিপীড়ন চালাচ্ছে।

তারা আরো বলেন, শুক্রবার মালিবাগে জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে আহত ও গ্রেফতার করে ভীতিকর পরিস্থিত সৃষ্টি করা হয়েছে। সরকার জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে হামলা, মামলা ও গ্রেফতারের পথ বেছে নিয়েছে।

এ সময় তারা অবিলম্বে যুগপৎ আন্দোলনের প্রধাননেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দী ও আলেমদের নামে দেয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

-প্রেস বিজ্ঞ‌প্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ