রাজধানী জুড়ে আতশবাজির ঝলকানিতে নতুন বছর-২০২৩
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ

২০২২ সালকে বিদায় জানিয়ে মুহূর্মুহ আতশবাজির ঝলকানিতে শুরু হলো ইংরেজি নববর্ষ ২০২৩। রাজধানীর বিভিন্ন জায়গায় ফানুস,আতশবাজি,পটকা ফোটানোর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সাধারণ মানুষ।
নতুন বছরের শুভক্ষণে দেশের আকাশে আকাশে উড়ছে হাজার হাজার ফানুস। আতশবাজির আলোতে ঝলমলে হয়ে পড়েছে চারিদিক। ফানুস এবং আতশবাজির মাধ্যমে পৃথিবীর মন্দকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো রাজধানী ঢাকার অধিবাসী।
আজ শনিবার দিবাগত রাত ১১ টা ৫৯ মিনিট বাজতেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় আতশবাজির উৎসব। সন্ধ্যা গড়িয়ে রাত হতে হতে তা বাড়তে থাকে। ছাদে ছাদে চলে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ বরণের প্রস্তুতি। ঠিক রাত ১২টায় রাতের ঢাকা উজ্জ্বল হয়ে ওঠে আতশবাজি আর ফানুসে।
এছাড়া বিশ্বের নানা দেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য,আতশবাজির শুরুটা চীন থেকেই।.নানান অনুষ্ঠানে চীনাদের আতশবাজির ব্যবহার করার প্রমাণ রয়েছে। ধীরে ধীরে আতশবাজি কেন্দ্রিক শিল্পগুলো নানা উৎসবে স্থান পেতে শুরু করে। চীনের মানুষরা বিশ্বাস করতে শুরু করে যে আতশবাজি মন্দ আত্মাকে তাড়িয়ে দিতে এবং ভাগ্য এবং সুখ আনতে সক্ষম। সেই ধারণাকে কেন্দ্র করেই বিশ্বে মূলত আতশবাজির প্রচলন শুরু।
জনতার আওয়াজ/আ আ