চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
আগামী ৫-৮ জানুয়ারি, বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম সংস্করণ। রবিবার (১ জানুয়ারী) জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে ঢাকা লিট ফেস্ট আয়োজিত দশম সংষ্করন উদযাপন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন এ তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে ঢাকা লিট ফেস্ট ডিরেক্টর এবং প্রডিউসার সাদাফ সাজ বলেন, ‘আগামী ৫-৮ জানুয়ারি, বাংলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম সংস্করণ। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায়, আহসান আকবার এবং কে আনিস আহমেদ। লিট ফেস্টের দশম আয়োজনে থাকছেন নোবেল প্রাইজ বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী বক্তারা, যার মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, স্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়ার্টারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ড ইত্যাদি বিজয়ীরা।’
সাদাফ সাজ বলেন আরও বলেন, ‘এ বছর আমাদের মাঝে আছেন আব্দুলরাজ্জাক গুরনাহ নুরুদ্দিন ফারাহ, আমিতাভ ঘোষ, হানিফ কুরেশী, পঙ্কজ মিশ্র, টিলডা সুইন্টন, জন লি এন্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, গ্রন্থার ফ্রয়েড, অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, ডাইম সারাহ গিল্বার্ট, মারিনা মাহাথির, জয় গোস্বামী, কামাল চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, মাসরুর আরেফিন, মারিনা তাবাসসুম, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক, শাহীন আখতার, অমিতাভ রেজা, এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকেই।’
চারদিনের এই উৎসবে, ১৭৫টির বেশী সেশনে অংশ নিচ্ছেন ৫টি মহাদেশের ৫০০ এর বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। চারদিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্র্যময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু, তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।
সিটি ব্যাংক এর সিইও মাশরুর আরেফিন বলেন, ‘অতীতে সিটি ব্যাংক ঢাকা লিট ফেস্টের পাশে ছিলো আগামীতেও পাশে থাকবে। সিটি ব্যাংক সবসময় শিল্প সংস্কৃতি সাহিত্যের পাশে থাকে। দেশীয় সংস্কৃতির পাশে থাকে। আমরা সবসময় টাকার পেছনে ছুটি। গাড়ি একটা থাকলে আরেকটা কিনি। কিন্তু আমরা দেশীয় সংস্কৃতির কথা ভাবিনা। ঢাকা লিট এমন একটা ফেস্টিভ্যাল যেখানে একসাথে সব পাবেন।’
বাংলা একাডেমির পরিচালক আনিসুর রহমান সুলতান বলেন, ‘এখানে আয়োজক ও আয়োজনের স্থান এ দুটোর সমন্বয়ক হিসেবে বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা এসেছি। সব ধরনের সহযোগিতা বাংলা একাডেমি অতীতে করেছে ভবিষ্যতেও করবে।’
ঢাকা লিট ফেস্ট ডিরেক্টর কে আনিস আহমেদ বলেন, ‘যদিও সাহিত্য একটা মুখ্য বিষয় তারপরও এবার আমরা ফিল্ম নিয়ে কাজ করবো। আমরা ক্রিকেটের ইতিহাস নিয়ে একটা ব্যাতিক্রম ধর্মী একটা বই প্রকাশ করতে যাচ্ছি। আমাদের সামনের অনুষ্ঠানে আমরা দুইজন রোহিঙ্গা কবিকে নিয়ে আসছি সেটা সরকারের পারমিশন নিয়ে। বাচ্চাদের জন্য বিশেষ সেশন থাকবে। বিজ্ঞানের উপর থাকবে বিভিন্ন ইভেন্ট। এবং অনেক ডিসকাশন থাকবে।’
ঢাকা লিট ফেস্ট এর ডিরেক্টর আহসান আকবর বলেন, ‘আপনার যদি ও মন ঠিক না থাকে তাহলে আমাদের পোগ্রাম ভালো লাগার কথা না। বিভিন্ন চিন্তা মাথায় রেখে আমরা ড. তাসনিম জারা এবং বিভিন্ন দেশের নামকরা সেফ থাকবে। গ্রামের যাত্রাপালা থাকবে। সাহিত্যে উদ্ভিদ বিজ্ঞানের কিছু বিষয় থাকবে। এখানে চলচিত্রের বিশেষ ব্যাক্তিরা থাকবে এবং বলা যায় এটা একটা মহা সম্মেলন।’
জনতার আওয়াজ/আ আ