ঢাকাই সিনেমার আলোচিত তারকা পরীর রক্তে মাখা বিছানা-বালিশ!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি রাজ-পরীর দ্বন্দ্ব এখন চরম পযার্য়ে রয়েছে। তাদের সুখের সংসারে চলছে ঝড় এই সম্পর্ক থেকে এখন বিচ্ছেদের পথে হাঁটছেন পরীমণি। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন এ নায়িকা। শিগগিরই তাকে ডিভোর্স লেটার পাঠাবেন বলেও জানিয়েছিলেন তিনি।
ওই পোস্টের পর পরী জানান, তিনি রাজের বাসা থেকে পুত্র রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন। রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন বলেও জানান নায়িকা। শনিবার দিনভর এ নিয়ে পরীর স্বামী, অভিনেতা শরিফুল রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে রাতে যেন বরফ গলে দুই তারকার। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে আবারও এক হন তারা। রাতে রাজের বসুন্ধরার বাসায় আছেন বলেও জানান পরীমণি। যে খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন দুই তারকার ভক্ত-শুভাকাঙক্ষীরা।তবে তাদের সেই বোঝাপড়াটা বেশিক্ষণ স্থায়ী হলো না।। কিন্তু এর কয়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং…।’
নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে এক পোস্টে সেটাই জানান দিলেন পরীমণি।পোস্টে দুটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে তার বিছানা ও বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুজনের হাতাহাতি থেকেই এই ঘটনা ঘটেছে।বিস্তারিত ঘটনায় না গিয়ে পোস্টে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং’।অর্থাৎ, আজ দিনের কোনো একটা সময় নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরবেন পরী। সেখানেই জানা যাবে শরিফুল রাজের সঙ্গে কী সমস্যা হয়েছে তার। দুজনের সম্পর্কের ভবিষ্যৎই বা কী!
এর আগে শুক্রবার দিবাগত রাতে পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
গত বছরের ১৭ অক্টোবর একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।
জনতার আওয়াজ/আ আ