চলমান আন্দোলনে গণতন্রকামী জনগনের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ : তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলমান আন্দোলনে গণতন্রকামী জনগনের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

 

আব্দুল আজিজ

আজ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় সংঠন জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিক। ছাত্রদলের প্রতিষ্টা বার্ষিকীর এই শুভলগ্নে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টাতা ও আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উক্তি বিশেষ ভাবে স্মরণ করতে চাই। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময় উপযোগী করে গড়ে তুলতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বলেছিলেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাই আমাদের লক্ষ্য। তাঁর এই আদর্শিক চেতনাকে ধারণ করে শিক্ষা,ঐক্য ,প্রগতি স্লোগান নিয়ে ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবময় পথচলা শুরু হয়েছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই সংগঠনের জন্ম ও বিকাশের সঙ্গে জড়িত ছিলেন যাদের ত্যাগ তিথিক্ষায় শ্রম ঘাম মেধা মননে সেই সংঠনটি সারা দেশের শিক্ষার্থী এবং জনমনে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্টা করতে সক্ষম হয়েছে। 

আমি ছত্রদলের প্রতিষ্টা বার্ষিকীর এই দিনে সেই সকল নেতাকর্মী সমর্তকদের প্রতি জানাই আমার যান্ত্রিক শুভেচ্ছা ও ভালবাসা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দলনে ছাত্র ছাত্রী তথা গনমানুষের অধিকার  প্রতিষ্টার আন্দোলন কিংবা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্টার দাবিতে মাফিয়া সরকারে বিরুদ্ধে চলমান আন্দলনে বিভিন্ন সময়ে এই সংগঠনের যারা প্রাণ বিসর্জন দিয়েছেন শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পঙ্গু হয়েছেন হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এমনকি কেউ কেউ মাতৃভূমি ছাড়তেও বাধ্য হয়েছেন তাদের প্রত্যেকের অবধানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজ । প্রতিষ্টার পর থেকে আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী কিংবা গণতন্ত্র প্রতিষ্টার প্রতিটি আন্দোলনে ছাত্রদল রেখেছে সাহসী ভূমিকা শুধু তাই নয় প্রতিনিয়ত এই সাহসী ভূমিকা রেখে চলেছে ছাত্রদল। ছাত্রদলের সাহসী ভূমিকার কারনে এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতন হামলা মামলা অব্যাহত রয়েছে।

জুলুম নির্যাতন করে ছাত্রদলকে অতীতে যেমন দমন করা যায়নি বর্তমানেও দমিয়ে রাখা যাবেনা। ছত্রদলের প্রিয় ভাই ও বোনেরা, বিশ্ব মানচিত্রে একটি মর্যাদাবান রাষ্ট্র হিসাব ঠিকে থাকতে চাইলে রাষ্ট্রের একজন মর্যাদাবান নাকরিক হিসাবে বেঁচে ঠকাতে চাইলে এই সময়ের প্রধান চেলেঞ্জ হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন। তাই তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের হাতিয়ার। শিক্ষার্থীরা কখনো কোন রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা কিংবা যাওয়ার হাতিয়ার নয় বা হতেও পারেনা। একজন রাজনীতি সচেতন শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রথম কাজ ও প্রধান কাজ হলো পড়ালেখা- পড়ালেখা এবং পড়ালেখা।আমাদের ভুলে গেলে চলবেনা আজকের শিক্ষার্থীরাই কিন্তু আগামীর বাংলাদেশ।

সুতরাং তোমরা যদি শিক্ষা জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ হতে না পারো তবে আমাদের প্রিয় এই মাতৃভূমিবাংলাদেশ তার পথ হারাবে। আজকে বাংলাদেশের অপ্রিয় বাস্তবতা হচ্ছে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ বিনির্মাণ দূরে তাক,একমাত্র একজন ব্যক্তির অবধ্য ক্ষমতার খায়েস মিটাতে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্টানকে বর্তমানে ধংশ করে দেওয়া হয়েছে। বিনা ভোটে ক্ষমতা কূক্ষিগত রাখতে ক্ষমতাসীন অপশক্তি শিক্ষার্থদের হাতে বই কলম খাতার পরিবর্তে হাতুড়ি লগি বৈঠা তুলে দিয়েছে। পরীক্ষায় নকলের রীতি চালু করেছে। ক্যাম্পাস গুলোকে মাদক ব্যবসার নিরাপদ হাট আর আবাসিক হল গুলোকে হন্টনকিরেস্নট ক্যাম্পে প্রিন্ট করেছে। সব চেয়ে উদ্দ্যোগের বিষয় হচ্ছে এসব কোন বিচ্ছিন্ন ঘটনা নয়,বরঞ্চ বাংলাদেশকে একটি অকার্যকর ও তাবেদার রাষ্ট্র হিসাবে রাখতেই সুদূর প্রসারী চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ হিসাবে পরগাছা সন্ত্রাসী হেলম্যাট বাহিনী সৃষ্টি করা হয়েছে। দেশের স্বার্থের পক্ষে কথা বলায় বুয়েটের আবারের মত মেধাবী শিক্ষার্তীকে ঠান্ডা মাতায় পিটিয়ে হত্যা করা বর্বোচিত ঘটনা সবচেয়ে বড় প্রমান।

সুতরাং জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়তে চাইলে ক্ষমতাসীন অপশক্তির কবল থেকে বাংলাদেশকে উদ্ধার কর। শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত করা এখন সময়ের দাবি,তবে যারা বন্দুকের নলের ভয় দেখিয়ে জনগনের ভোটের অধিকারকে হরণ করে আয়না ঘর বানিয়ে  মানুষকে গুম খুন অপহরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা কূক্ষিগত করে রাখতে চায় আমি জানি তাদের দখল থেকে শিক্ষাঙ্গনকে উদ্ধার করা হয়তো একটু কঠিন তবে অবশ্যই অস্মভব নয়। কারন  বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযোদ্ধ কিংবা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ইতিহাসের এই সকল বড় অর্জনই ছাত্র ও তরুণ সমাজ  বরাবরই বিরচিত ভূমিকা রেখেছে, যেই ছাত্র ও তরুণ সমাজ আয়ুব ইহাইয়ার মতো স্বৈরাচারকে পরাস্ত করতে পেরেছে তাদের কাছে শেখ হাসিনার মাফিয়া সাম্রাজ্য গুড়িয়ে দেওয়া কখনো অসম্ভব নয় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,আগামীর বাংলাদেশ তোমাদেরই নেতৃত্ব চায়। তোমাদের নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশকে তাই তোমাদেরকে যোগ্য নেতা হিসাবে গড়ে তুলতে হবে।

তোমরা যারা আগামীর বাংলাদেশ দুঃখ ও অপমান জনক হচ্ছে ভোটার তালিকায় তোমাদের নাম থাকলেও তোমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং কেড়ে নিয়েছে নিশি রাতের সরকার তাই তোমাদের ভোটের অধিকার আদায়ের জন্য ও প্রতিটিটি নাগরিকের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি এবং বাংলাদেশের সকল পক্ষের শক্তি যোগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। চলমান এই আন্দোলনে সফল করতে বিএনপি দেশের সকল শিক্ষার্তী তরুণ সমাজ তথা দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের সক্রিয় অংশ গ্রহণ চায়। আন্দোলন সফল হলে পরবর্তীতে দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি ইতিমধ্যে ২৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে। সুতরাং একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ বিনির্মানের লক্ষ্যে চলমান আন্দোলন জনগনের ভোটের অধিকার প্রতিষ্টার আন্দোলন। চলমান আন্দোলন দেশকে নৈরাজ্যমুক্ত করার আন্দোলন। চলমান আন্দোলন দেশের স্বাধীনতা সুরক্ষার আন্দোলন। এই আন্দোলনে গণতন্রকামী জনগনের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ ।

পরিশেষে আমি আবারো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্টা বার্ষিকীর এই দিনে ছাত্রদলের  সকল নেতাকর্মী সহ ছাত্র সমাজের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।    

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ