বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে : ইনু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

 

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি একাত্তর, পঁচাত্তর ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুরে উপজেলা অডিটোরিয়ামে জাসদের এক স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে। বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বাঁয়ে সুযোগসন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায়, বোঝা যায় না। তবে কয়টা সুযোগসন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।

তিনি আরও বলেন, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।

পরে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন ইনু। জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ