পুরো রমজান মাসের পণ্য একসঙ্গে কিনবেন না: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুরো রমজান মাসের পণ্য একসঙ্গে কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

 

আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে বুধবার (৪ জানুয়ারি) দুপুরে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে সাতটা ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো। তবু দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক সময় ছোটো সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে।

তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাতদিন পণ্য কেনায় যে উপচেপড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে একমাসের পণ্য কিনবেন, তারও দরকার নেই।

সাংবাদিকদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান শুরুর সাতদিন আগে ক্রেতারা যে বাজারে হুমড়ি খেয়ে পড়েন, সেটা একটু কাইন্ডলি আপনারা (সাংবাদিক) দেখুন। তাদের বলুন, এর দরকার নেই। কারণ, দোকানে আছে ১০০ কেজি মাল, যখন ১০ জন ক্রেতা একসঙ্গে গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চায় তখন মনে হয় সংকট, যেটা আর্টিফিশিয়াল (কৃত্রিম)।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কীভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি। হুট করে বেশি পণ্য কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। এক মাসের পণ্য কেউ যেন একসঙ্গে না কেনে। তাহলে বাজারে সমস্যা হবে না। আমরা সার্বাত্মক চেষ্টা করছি, যেন রমজান মাসে বাজারে এ সমস্যাটা না হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ