৩০ ডিসেম্বর বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে: ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩০ ডিসেম্বর বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ

 

৩০ ডিসেম্বর বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাঁকডাকে ঘোড়াও হাসে। আমরা হাঁকডাক, হুমকি-ধামকি ভয় করি না। শেখ হাসিনাও ভয় পান না। শেখ হাসিনা আল্লাহপাক ছাড়া কাউকে ভয় পান না।

রাজধানীর সড়ক ভবনের মিলনায়তনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। এটা নিয়ে হাঁকডাক কেউ পছন্দ করে না। রংপুরে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে, তারপরও আমরা মেনে নিয়েছি। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন। জনগণ চাইলে আছি, না চাইলে নেই। তবে বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মতো।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যে দল ঘরে যেমন গণতন্ত্রের চর্চা করে, রাজনৈতিক মাঠেও একই। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। তবে বিরোধিতার নামে জ্বালাও-পোড়াও কোনো গণতন্ত্র নয়। তবে বিরোধীদলের শান্তিপূ্র্ণ আন্দোলনকে সাধুবাদ জানাই।

সবাইকে সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ভালো কাজ করতে হবে। যে অপকর্ম করবে, মানসম্মত কাজ করবে না, তার ব্যর্থতাতার ভার মৃত্যুর পর তাকে বহন করতে হবে। খারাপ কাজের ব্যর্থতা ছেলে-মেয়েদের বহন করতে হবে। সৎ থাকার চেষ্টা করতে হবে, একটা মানুষের জন্য কত টাকা দরকার? আমাদের বিবেককে প্রশ্ন করার সময় এসেছে। প্রয়োজন ছাড়া বিদেশ সফর নয়। কিছু মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না। তাদের আরও টাকা দরকার। কেউ কেউ কষ্টের টাকা বিদেশে পাচার করেছে, তাদের আমরা ঘৃণা করি। দেশ উন্নত করতে দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ