চাঁপাইনবাবগঞ্জের অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহিয়া মাহি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের অসুস্থ ছাত্রলীগ নেতা মোরসালিন আলীকে (২২) দেখতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান মাহি।

মোরসালিন আলী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি হার্টের সমস্যা নিয়ে কয়েক দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রলীগ নেতা মোরসালিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার সুচিকিৎসার আশ্বাস দেন মাহিয়া মাহি। তিনি বলেন, ইনশাআল্লাহ, মোরসালিন দ্রুতই সুস্থ হয়ে এসে আবারও জয় বাংলা স্লোগানে রাজপথ মুখর করবে।

এ সময় মাহিয়া মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য রাকিব সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি নাহিদ হাসানসহ মোরসালিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ