চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই থাকছেন আইজিপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই থাকছেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

 

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় থাকছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। এমনটাই শোনা যাচ্ছে। এছাড়া বিশ্বস্ত সূত্র তাইই নিশ্চিত করেছে।

পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ করার শর্তে বলেন, ‘বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ বাড়াচ্ছে সরকার। তিনি যথেষ্ট সৎ, নির্ভীক, দক্ষ, চৌকস এবং মেধাবী। তাই এই কর্মকর্তা আরও দেড় বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন। সব ঠিক থাকলে চলতি সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি হবে।’

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশ্বস্ত সূত্র বলেন, ‘সরকারের শীর্ষ পর্যায়ে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সবাই একমত। তাকে সবারই পছন্দ।’

বিসিএস পুলিশ ক্যাডার অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ২২ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এর আগে ২০২১ সালের ১৮ অক্টোবর গ্রেড-১ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ