যুক্তরাষ্ট্রে ওয়াসার এমডির ১৪ বাড়ি বিষয়ে তদন্ত চায় হাইকোর্ট - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ওয়াসার এমডির ১৪ বাড়ি বিষয়ে তদন্ত চায় হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে জোর তদন্ত চালাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাকসিম যুক্তরাষ্ট্রে দুর্নীতি করে বাড়ি করেছেন কি না, সে বিষয়ে অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলেছে উচ্চ আদালত।

দৈনিক সমকালে সোমবার (৯ জানুয়ারি) ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশ দিয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রতিবেদনটি নজরে আনলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ উল্লিখিত আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। সমকালের প্রিন্ট সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একাধিক শহরে ১৪টি বাড়ি কিনেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম। বাড়িগুলোর দাম হাজার কোটি টাকার বেশি, যেগুলো তিনি বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কিনেছেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা ওয়াসার শীর্ষ এ কর্মকর্তার বাড়ি কেনার টাকার উৎস ও লেনদেনের তথ্য খতিয়ে দেখছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও একাধিক গোয়েন্দা সংস্থা।

আমেরিকায় তাকসিমের বাড়ি কেনা এবং অর্থ পাচারকারী হিসেবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থায় তার নাম থাকা নিয়ে দুটি অভিযোগ জমা পড়েছে দুদকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ