নতুন রূপে ফিরছেন বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ত সিমলা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন রূপে ফিরছেন বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ত সিমলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

 

বাংলা সিনেমার এক সময়ের ব্যস্ত নায়িকা সিমলা। অভিনয় গুণে তিনি প্রশংসিত হয়েছেন। জয় করেছেন চলচ্চিত্রের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে ঢাকাই শোবিজে তিনি বর্তমানে একেবারেই অনিয়মিত। অনেক দিন ধরেই নতুন সিনেমার খবরে নেই তিনি।

‘ম্যাডাম ফুলি’খ্যাত সিমলা সবশেষ কাজ করেছেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায়। যার শুটিং হয় ২০১৪ সালে আর সেন্সর জটিলতার কারণে মুক্তি পায় ২০২১ সালে। তাও আবার ‘প্রেমকাহন’ নামে ইউটিউবে মুক্তি পায়। মাঝে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে বেশ ক’বারই আলোচনায় এসেছেন এই নায়িকা।

কিন্তু এবার আর ব্যক্তিজীবন নিয়ে নয়, সিমলা হাজির হচ্ছেন কাজ দিয়ে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘দখিন দুয়ার’ সিনেমায় অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। আর পর্দায় নতুন রূপে পাওয়া যাবে তাকে- এমনটাই জানালেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

তার ভাষ্য, ‘আমরা এরই মধ্যে সিনেমার শুটিং শুরু করেছি। ঘন কুয়াশার মধ্যেই কাজ হচ্ছে। সিনেমাতে বেশ কিছু চমক আছে। এখানে সিমলাকে ভিন্ন এক রূপে দেখবেন দর্শক। তার চরিত্রটি বেশ মজার।’

জানা গেছে, ‘দখিন দুয়ার’র গল্প দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে। বর্তমানে এর শুটিংয়ে অংশ নিয়েছেন অন্য শিল্পীরা। আগামী ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আর সিমলার অংশের শুটিং শুরু হবে পরের লটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ