না’গঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

না’গঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে রাস্তা থেকে তুলে ইটের ভাটায় নিয়ে এক গৃহবধু (২২) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটানাটি ঘটেছে সোমবার (৯ জানুয়ারী) রাতে ফতুল্লার বক্তাবলী হাজীপাড়াস্থ একতা ইট খোলার ভিতরে পরিত্যাক্ত ঘরে।
এ ঘটনায় নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, সোমবার রাত সাড়ে ছয়টার দিকে গ্রামের বাড়ী ফতুল্লা মডেল থানা সীমান্তের চর বক্তাবলী থেকে জেলার সদর থানার বাবুরাইলস্থ ভাড়া বাসায় আসছিলো। বক্তাবলী হাজীপাড়াস্থ একতা ইট খোলার সামনে আসা মাত্র কবির (৩২), দেলোয়ার (৩৫),মঞ্জু (৩২),আলমগীর (৩৮) ও জালাল (৪৫) বাদীর মুখ চেপে রাস্তা থেকে তুলে হিয়ে ইট খোলার একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মামলার অভিযুক্ত প্রধান আসামী কবির বাদীকে জোড় পূবক ধর্ষণ করে। এ সময় মামলার অপর আসামীরা ঘটনাস্থলের পাশে পাহারাদার হিসেবে নিয়োজিত ছিলো। ধর্ষণ শেষে অভিযুক্ত আসামীরা বাদীর সাথে থাকা আট আনা ওজনের স্বর্নেও চেইন ছিনিয়ে নিয়ে যায়। এবং ঘটনার বিষয়ে বলা হলে বাদীকে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, সোমবার রাতে ধর্ষণের ঘটনা ঘটলে ওই নারী মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী কবির তার চার সহোযোগির সহায়তায় ওই নারীকে ইট খোলার পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। মামলার আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ