আ'লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনগণের সেবা করা হবে।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারি মন্ত্রী চেন ঝোয়া বুধবার (১১ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখব ও জনগনের সেবা করব।

বৈঠকে শেখ হাসিনা জানান, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, কারণ তার সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বর্তমানে দেশবাসী এর সুফল পাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ