১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ করা নিয়ে ডিএমপিতে বিএনপির চিঠি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ করা নিয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

 

আগামী ১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাইক ব্যবহার, সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। চিঠিতে বলা হয়- আগামী ১৬ জানুয়ারি সোমবার দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেলা ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিলে মাইক ব্যবহারের অনুমতি এবং সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিনীত অনুরোধ করছি।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৬ জানুয়ারি সকল মহানগর, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ ও সমাবেশ করবে বিএনপি। গতকাল বুধবার গণ-অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ