আওয়ামীলীগ এখন নানা ষড়যন্ত্র ও নীল নকশায় ব্যস্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামীলীগ এখন নানা ষড়যন্ত্র ও নীল নকশায় ব্যস্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ

 

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, নানা অপকৌশলে আওয়ামীলীগ সরকার ‘ভোটারবিহীন ও মধ্যরাতের’ নির্বাচনের পরেও বিদেশীদের সমর্থন আদায় করেছিল। বর্তমানে সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আওয়ামীলীগের বর্বর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার। এই অবৈধ শাসনকে তারা আর সমর্থন দিবে না, সরকারের গদিতে কাপুনি ধরেছে। তাই আওয়ামীলীগ এখন নানা ষড়যন্ত্র ও নীল নকশায় ব্যস্ত।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গন অধিকার পরিষদের আয়োজনে ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার যন্ত্রপাতি ক্রয়, গোয়েন্দা নজরদারির নামে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণর প্রতিবাদে, মিথ্যা মামলায় গ্রেফতারকৃত রাজবন্দিদের মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

নুর বলেন, নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের ফোনালাপ ফাঁস হয়। প্রযুক্তি ব্যবহার করে তারা বিরোধীদলকে দমন করছে। জনগণের টাকা খরচ করে আওয়ামীলীগ সারাদেশে সাইবার বাহিনী দিয়ে গুজব প্রচার করছে। ভোট চুরি মসৃণ করতে ইভিএম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশ্ব গণমাধ্যমে ইসরায়েলের আড়ি পাতা যন্ত্র ক্র‍য়ের খবর প্রকাশের মাধ্যমে সরকারের নীল নকশা উন্মোচিত হয়েছে।’

নাগরিকের ফোনে আড়িপাতা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব। তিনি বলেন, সরকার হুমকি দিয়ে সবার মুখ বন্ধ করতে চায়, আন্দোলন দমন করতে চায়। বিরোধী দলের নেতাদের ফোনালাপ খবরে প্রচার কোন আইনে আছে? আওয়ামীলীগের সাইবার সেল থেকে বানানো ছবি-ভিডিও প্রকাশের জন্য গণমাধ্যমকে তথ্য মন্ত্রণালয় থেকে চাপ দেয়া হচ্ছে। সংবিধানকে কাটাছেঁড়া করে গনবিরোধী সংবিধানে পরিণত করা হয়েছে। সংবিধান সংশোধন করে জনগণের শাসন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সরকার যদি ছয় মাসের মধ্যে জনগণের হাতে ক্ষমতা তুলে না দেয় তবে তাদের মিশরের হোসনি মোবারকের মত পরিণতি ভোগ করতে হবে। দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বাড়িয়ে জনগণকে নিঃস্ব করা। জনরোষ শীঘ্রই এই সরকারের পতন ঘটাবে। গণতন্ত্রের মুক্তির লক্ষ্যে আমরা সকল গণতান্ত্রকামী দলকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ খান, যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার পোদ্দার, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনি ইয়ামিন মোল্লা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ