ফের গান নিয়ে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের গান নিয়ে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

 

গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া চুটিয়ে কাজ করছেন এপার-ওপার দুই বাংলায়। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও চমক দেখিয়েছেন। ২০১৮ সালে ‘পটাকা’, ২০২০ সালে ‘আমি চাই থাকতে’ এবং ২০২১ সালে ‘হাবিবি’ শিরোনামে তিনটি গান-ভিডিও প্রকাশ করেছেন তিনি। এগুলোর জন্য সংগীতপ্রেমীদের কাছ থেকে দারুণ সাড়াও পেয়েছেন তিনি।

ফের নতুন গান নিয়ে ভক্তদের সামনে আসছেন নুসরাত ফারিয়া। এরইমধ্যে নিজের চার নম্বর গানের অডিওর কাজ শেষ করে ফেলেছেন তিনি। সেরেছেন ভিডিওর পরিকল্পনাও। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ব্যাংককে হবে গানটির ভিডিওর শুটিং। সেভাবে প্রস্তুতি সারছেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না এই তারকা। তবে বললেন, ‘আমার আগের তিনটি গানের মতো এটিও হবে মজার একটা গান। চিল করার জন্য, পার্টি করার জন্য এই গান। মানুষ শুনে আনন্দ পাবে। এনজয় করবে। কিছু সময়ের জন্য অনুভবে হারিয়ে যাবে।’

ফারিয়া আরও জানান, গান-ভিডিওটিও আসবে ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে। ভিডিওর শুটিং শেষে তবেই প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। পুরো গান-ভিডিওতে থাকবে নানা চমক।

উল্লেখ্য, নিজের করা গান-ভিডিওর বাইরে আরও দুটি গানে শোনা গেছে নুসরাত ফারিয়ার কণ্ঠ। তার মধ্যে একটি ইমরানের সঙ্গে দ্বৈত ‘এ বাঁধন যাবে না ছেড়ে’, অন্যটি শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘যদি কিন্তু তবু’র ‘কাটে না ঘোর কাটে না’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ