যানজট নিরসনে আমরা নারায়ণগঞ্জবাসীর মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যানজট নিরসনে আমরা নারায়ণগঞ্জবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলার মোড়ের রাস্তা পাকাকরণ ও সকল অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও হকারমুক্ত সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন।
শনিবার (১৪ জানুয়ারি) চাষাঢ়া শহীদ মিনারের সামনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিনের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় নুরউদ্দিন বলেন, মৌমিতা বাসের পার্মিট চাষাঢ়া পর্যন্ত। এই বাস কীভাবে শহরের ভেতরে ঢোকে। কাদের ইন্ধনে ঢুকতে পারে। রাত হলেই বিভিন্ন সড়কে অনেক বাস দাঁড়িয়ে থাকে। নিয়ম অনুযায়ী তাদের নিজেদের গ্যারেজ বা স্ট্যান্ডে বাস রাখার কথা।
তিনি বলেন, নারায়ণগঞ্জে আমরা যানজট চাই না। প্রশাসনকে বলতে চাই আপনারা যানজট নিরসনে কাজ করুন। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ