রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ কোনোভাবেই করতে দেয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। একইসাথে ইয়াবাসহ মাদক কারবারিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের তালিকা বা তথ্য নানাভাবে মন্ত্রণালয়ে পাওয়া যায়। তালিকা হলেই অপরাধী বলা যাবে না। এসব যাচাই বাছাই করা হচ্ছে। মাদক কারবারে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রোববার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর মিলনায়তনে এ সভা শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মো: আফছারুল আমীন, মো: হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বেগম রুমানা আলী, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনাসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ