বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

 

বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে ইতোমধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত হয়েছেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ