বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৮:৩৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ময়মনসিংহের বিএনপি নেতা মো. রকিবুল হাসান (সোহেল), বান্দরবানের জিং সমলিয়ান বম এবং রংপুরের মো. সাইদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২১ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাবেক সদস্য মো. রকিবুল হাসান (সোহেল), বান্দরবানের রুমা উপজেলা বিএনপির সভাপতি জিং সমলিয়ান বম এবং রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইদুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ