ভোলায় বেপরোয়া ট্রাক কেড়ে নিল অটোরিক্সা চালকের প্রাণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় বেপরোয়া ট্রাক কেড়ে নিল অটোরিক্সা চালকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

 

ভোলার চরফ্যাশনে দ্রুতগামী ট্রাক চাপায় অটোরিক্সা চালক মো. রিয়াজ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহম্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ী সংলগ্ন চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উপজেলার দক্ষিণ চর নাজিমুদ্দিন গ্রামের আজগর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদর্শ পাড়াস্থ সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ীর এলাকার চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটো চালক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ