গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই: ড. মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই: ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ দেশের মানুষ আওয়াজ তুলেছে তারা গণতন্ত্র হত্যাকারীদের আর ভোট দেবে না। কারণ, জনগণ মনে করে যারা দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে তারা অর্থনীতিকে আর মেরামত করতে পারবে না। যারা দেশের বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেছে, তারা বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবে না।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে যারা গায়ের জোরে ক্ষমতায় রয়েছে তারা জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং তার প্রতিষ্ঠিত দলকে ভয় পায়। যার প্রমাণ বর্তমান সময়েও উপস্থিত। আমরা শান্তিপূর্ণভাবে ১০টি বিভাগীয় সমাবেশ করেছি। কিন্তু ভয় পাওয়ার কারণে ক্ষমতাসীনরা সেখানে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা আমাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিতে চায় না। আওয়ামী লীগের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে।

‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিদায় করার কোনো বিকল্প নেই। বিদায় করার জন্য আমরা ১০ দফা কর্মসূচি দিয়েছি। একটি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যাতে গঠিত হয়, সেজন্য রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির পক্ষ থেকে ২৭ দফা ঘোষণা করা হয়েছে।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

পেশাজীবীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং অবদানের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী এ সরকারকে বিদায় করে বিএনপির রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির আব্দুল হাই শিকদার, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, মাসুদ আহমেদ তালুকদার, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল আহাসান, অধ্যাপক মো. শামসুল আলম, অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজুল হক, সাংবাদিক রাশেদুল হক, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার মো. নুরুজ্জামান।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ