ছাতকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মঞ্চ মাতালো খেলাঘর আসরের ক্ষুদে শিল্পীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাতকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মঞ্চ মাতালো খেলাঘর আসরের ক্ষুদে শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহরের শেষ রাসেল মিনি ষ্টেডিয়ামে(মন্টুবাবুর মাঠ) আয়োজিত মেলার ৬ষ্ঠ দিনে মেলার সাংস্কৃতির মঞ্চ মাতিয়েছে ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের ক্ষুদে শিল্পীরা। প্রায় দু’ ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রোতাদের উপস্থিতি মেলার আঙ্গিনা কানায়-কানায় ভরে উঠে। গান, আবৃতি, নৃত্য দিয়ে সাজানো প্যাকেজটি শ্রোতাদের হৃদয় জয় করতে সক্ষম হয়। মঙ্গলবার বিকেল আড়াইটা থেকে বিকেল সাড় চার পর্যন্ত বিরতীহীনভাবে চলে খেলাঘর আসরের পরিবেশনা। খেলাঘর আসরের শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও তার সহ ধর্মিনী। এ ছাড়া ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করতে মঞ্চের সামনে ভির জমান তাদের অভিবাবকরা। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের মধ্যে সংগীত সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় অর্থি, শ্রেয়া, কথা, শ্রতি ও সিয়াম। এ ছাড়া খেলাঘর আসরের শিল্পী তিয়ান, অস্মিতা, সেজ্যুতি তরফদার হৃদি, ইমা আক্তার, আলী ইনসান ও অজিত কুমার দাস সংগীত পরিবেশন করেন। এসময় খেলাঘর আসরের সহ সভাপতি তপন তরফদার, সাধারন সম্পাদক বিজয় রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, সাস্কৃতিক সম্পাদক তমাল পোদ্দার, সদস্য আমির আলী, সেলিম মাহবুব,শাওন আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ