নাজিরপুরে অনুষ্ঠিত হল শতবর্ষের চিতাই পিঠা উৎসব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে অনুষ্ঠিত হল শতবর্ষের চিতাই পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২২, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

 

মাজেদুল কবীর রাসেল : নাজিরপুর (পিরোজপুর ) থেকে ঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনুষ্টিত হল শতবর্ষের চিতাই পিঠা উৎসব। উপজেলার সদর ইউনিয়নে কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়ির কালীমন্দিরে এ চিতাই পিঠা উৎসব অনুষ্টিত হয়।
গতকাল শনিবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব চলে বরিবার (২২ জানুয়ারী) সকাল ১০টা পর্যন্ত। প্রচন্ড শীত উপেক্ষা করে সব দেশের বিভিন্ন স্থান হাজার নারী পুরুষ অংশ গ্রহন করেন এ উৎসবে।
সরে জমিনে দেখা যায়, কালীমন্দিরে মাঠে সারি সারি করে ১০৮ টি মাটির চুলা তৈরি করা হয়েছে। আর চুলার উপর রাখা আছে চিতাই পিঠা তৈরি করার সারঞ্জামদী। দেশের বিভিন্ন স্থান থেকে আগত নারীরা এ পিঠা তৈরিতে অংশ গ্রহন করেেছ। আরো দেখা যায় একটি পুরান বড় বট গাছের উপরে ১০ টির চুলা তৈরি করে সেখানে কালীমন্দিরে স্থায়ী ১০ জন ভক্ত চিতাই পিঠা তৈরি করছেন। তৈরি করে চিতাই পিঠা আগত দশার্নাথীদের খেতে দিছেন।
কালীমন্দিরে পুরোহিত দেবলাল চক্রবর্তী জানান, প্রায় শত বছর আগে থেকে তার পুর্ব পুরুষ হরিষত আনন্দ চক্রবর্তীর এ উৎসব এর আয়োজন করেন। প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্তদের মনোবাসনা পুর্ন হলে তার মানত পুরন করতে এখানে আসেন। তিনি আরো জানান, প্রতি বছর মাঘ মাসের অমাবস্যা তিথিতে সন্ধ্যায় বিশেষ অনুষ্টানের মধ্য দিয়ে এ চিতাই পিঠা উৎসব শুরু হয়ে চলে সারা রাত। পরের াদন সকালে খিচুড়ি অনুষ্টানের মধ্য দিয়ে শেষ হয়।
যশোর থেকে আগত কল্পনা বিশ^াস জানান, এই কালী মন্দীরে একটি মানত পুরনের জন্য পিঠা উৎসবে এসেছি। বিয়ের পর দীর্ঘদিন ধরে তাদের সন্তান না হওয়ার কারনে এ মন্দিরে নামে মানত করেছিলাম। স্রষ্টার কৃপায় আমার কন্য সন্তান হওয়া তাকে নিয়ে এসেছি।
নাজিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফৌরদাউস লুনা জানান, এটি এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এখানে এ উৎসব অনুষ্টিত হয়। আর এ উৎসবে দেশের বিভিন্ন স্থান হাজার নারী পুরুষ অংশ নেয়।
স্থানীয় ইউপি সদস্য জুলহাস উদ্দিন সান্টু জানান, এ পিঠা উৎসবটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিনত হয়েছে। শত বছরের এ উৎসব সর্ম্পকে আমরা আমাদের পুর্ব পুরুষ কাছ থেকে জেনেছি। এ উৎসবে আমরা স্থানীয়রা সাহায্য সহযোগিতা করে থাকি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ