ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ (মঙ্গলবার) এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ