লন্ডনে কোকোর ৮ম শাহদাত বার্ষিকীতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রশিক্ষিত পাইলট ও ক্রীড়া সংগঠক শহীদ আরাফাত রহমান কোকোর ৮য় শাহদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর তত্ত্বাবধানে গতকাল ২৪শে জানুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক বেংকুইটি হলে অনুস্টিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় পুত্র এবং শহীদ আরাফাত রহমান কোকোর বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান পরিবারের পক্ষ থেকে শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্থতাসহ সকলেরর জন্য দোয়া কামনা করেন। এছাড়াও বিগত ১৫ বছর ধরে আন্দোলনে নিহত নেতাকর্মী্দের আত্মার মাগফিরাতের জন্য এবং শারীরিকভাবে নির্যাতিত-নিপীড়িত সকল নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারনের ক্ষমতা দেন তার জন্য তিনি দোয়া কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য তিনি উপস্থিত সকলকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবার ও সকল নেতাকর্মীর দীর্ঘায়ু ও সুস্থতা এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করা হয়।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম মাওলানা মতিউল হক।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, তাজুল ইসলাম, সলিসিটর ইকরামুল হক মজুমদার, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, সাবেক সহসাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, বাবুল আহমেদ চৌধুরী, সালেহ আহমেদ জিলান, এডভোকেট খলিলুর রহমান, টিপু আহমেদ, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, কেন্দ্রীয় জাসাসের ইউরোপের সাংগঠনিক সমন্বয়ক ইকবাল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি এমাদুর রহমান এমাদ, সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সভাপতি হাজী এম এ সেলিম, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সেবুল মিয়া, ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এস এম লিটন, যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ জে লিমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহপ্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মোক্তাদির আলী, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক লিটন, খালেদ চৌধুরী, আমিনুর রহমান আকরাম, শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, সুজাত আহমেদ, তপু শেখ, নাজমুল হোসেন চৌধুরী প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ