জঙ্গিদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জঙ্গিদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ

 

চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট দ্রুত মিটমাট না হলে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, জঙ্গিদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের রোহিঙ্গা ক্যাম্প এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়াটা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ইঙ্গিত বহন করে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান চলমান রয়েছে। তারা নানা দিক পর্যালোচনা করে কাজ করছে।

তিনি বলেন, উদ্বেগের বিষয় একটিই যে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূলোৎপাটন করা যায়নি। এজন্য আমরা যতটুকু কঠোর হওয়া প্রয়োজন হবো। সরকার যেকোনো মূল্যে জঙ্গিদের নির্মূল করবে। বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোন স্থান নেই।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য দুর্গম অঞ্চলে লুকিয়ে থাকা ৫২ জঙ্গিকে যে করেই হোক আইনের আওতায় আনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ