বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক কাল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

 

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের লক্ষ্যে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকে আলোচনায় বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই লিয়াঁজো কমিটি গঠনের পর এটাই হবে মির্জা ফখরুলের সঙ্গে প্রথম যৌথ বৈঠক। এই বৈঠকে আগামী দিনে আন্দোলন জোরদার ও বিএনপির ২৭ দফা ও মঞ্চের ১৪ দফা নিয়ে সমন্বয় করার বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘বিএনপি লিয়াজোঁ কমিটি ও গণতন্ত্র মঞ্চ লিয়াজোঁ কমিটির সঙ্গে আগামীকাল ২৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টা গুলশান চেয়ারপারসন অফিসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করবেন।’

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকে পুরো মুভমেন্টের রোডম্যাপ নিয়ে আলোচনা করবেন দুই পক্ষের নেতারা। বিশেষ করে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উপস্থিতিতে বৈঠক নতুন মাত্রা পাবে বলে মনে করছেন নেতারা।

মঞ্চের গুরুত্বপূর্ণ একনেতার ভাষ্য, সুষ্ঠু নির্বাচনের দাবিসহ অন্য বিষয়গুলোয় সরকারকে নমনীয় করতে আন্দোলনের গতিবিধি অনেক গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে পুরো কর্মসূচির রোডম্যাপ, আন্দোলনে কীভাবে অন্যান্য রাজনৈতিক দল ও সমাজের নানা অংশের মানুষকে যুক্ত করা হবে, এসব বিষয় নিয়ে শুক্রবার আলোচনা হবে। এ ছাড়া যুগপতের ভিত্তি ও আসন্ন রমজানের আগে প্রোগ্রাম কী হবে, কোন মাত্রায় আন্দোলন নেওয়া সম্ভব হবে, এসব বিষয়েও আলোচনার টেবিলে উঠবে, বলে জানান একাধিক নেতা।

ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের সমন্বয়ে লিয়াজোঁ কমিটি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করলেও প্রথমবার লিয়াজোঁ কমিটির বৈঠকে যোগ দেবেন বিএনপি মহাসচিব। শুক্রবারের বৈঠকে গণতন্ত্র মঞ্চের সাত দল থেকে সাতজন শীর্ষ পর্যায়ের নেতা অংশ নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবারের বৈঠকটি গুরুত্বপূর্ণ মিটিং। প্রথমবার বিএনপির মহাসচিবসহ মিটিং হবে। এতে বিশেষ মনোযোগ আছে। ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে সম্ভাব্য আলোচনা, যুগপৎ আন্দোলন কীভাবে সমন্বয় হবে, সবাইকে রাজপথে কীভাবে নামানো যেতে পারে, সমাজের অন্যদের অংশের মানুষকেও কীভাবে যুক্ত করবো, এসব বিষয় নিয়ে আলোচনা করবো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ