আ'লীগ গণতন্ত্রকে কবর দিয়ে মাস্তানতন্ত্র কায়েম করেছে : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ গণতন্ত্রকে কবর দিয়ে মাস্তানতন্ত্র কায়েম করেছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

 

শুক্রবার ময়মনসিংহের ধোবাউড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার ময়মনসিংহের ধোবাউড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের নিজস্ব কোনো কর্মসূচি নেই। বিএনপির কর্মসূচির দিনে উসকানি, আতঙ্ক, সংঘাত সৃষ্টি করাই তাদের কর্মসূচি।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করে মাস্তানতন্ত্র কায়েম করেছে। এসব করে আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে।

আজ শুক্রবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের গোস্তাবলী বাজারে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ ছাড়াও তিনি আগামী ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে গোস্তাবলী বাজারে গণসংযোগ, পদযাত্রা, হাটসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

প্রিন্স বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট এবং অপরিণামদর্শী সিদ্ধান্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। বিদ্যুৎ ও গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হলেও বিদ্যুতের অভাবে শীতের মধ্যেও সীমাহীন লোডশেডিংয়ে সেচ ব্যবস্থা বিপর্যস্ত, কলকারখানায় উৎপাদন কমছে।

তিনি আরও বলেন, জনগণ চরম দুর্ভোগে থাকলেও এদিকে সরকারের দৃষ্টি নাই। তারা নিষ্ঠুর নির্যাতন, মিথ্যচার ও বাকসন্ত্রাসে আন্দোলন দমনে এবং জনগণকে বিভ্রান্ত করতে মহাব্যস্ত।

সংবিধানের দোহাই দিয়ে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপির আন্দোলনে জনবিভ্রান্তি সৃষ্টি করতে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করে এখন বিএনপির ওপর দায় চাপিয়ে দিতে নিরন্তর অপচেষ্টা করছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা তছনছ করেছে। দুর্নীতি, লুটপাটের মাধ্যমে ফোকলা করে বাংলাদেশের রাজনীতিতে বড় অপশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

এসব কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, আবুল কাশেম ডলার, নয়ন মণ্ডল, দুলাল হোসেন, ওয়াজেদ আলী মাস্টার, মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ