পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিঠা উৎসব, ভূয়সী প্রশংসা কূটনীতিকদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের জন্য পিঠা উৎসবের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
আর পররাষ্ট্রমন্ত্রী এসব পিঠা উপভোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান। পিঠা উৎসবে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হন এবং বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক, বাংলাদেশের সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ