নরসিংদীর পলাশে বিএনপির ৫ নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীর পলাশে বিএনপির ৫ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

 

বিএনপির ৫ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদীর পলাশ থানা পুলিশ। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টায় এক অভিযান চালিয়ে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ওরফে কালা জাহাঙ্গীর, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, পৌর কৃষকদলের সভাপতি মো. লোকমান হোসেন, পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা ও উপজেলার ডাংগা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সামসুজ্জামান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ জানান, সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক সভার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কয়েকজনের বিরুদ্ধে পলাশ থানায় আলাদা আলাদা একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ