বিএনপিতে এখন দুটি গ্রুপ একটি ভাইয়া গ্রুপ, আরেকটি আম্মা গ্রুপ : শামীম ওসমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিতে এখন দুটি গ্রুপ একটি ভাইয়া গ্রুপ, আরেকটি আম্মা গ্রুপ : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, ‘গত বছরের ১০ ডিসেম্বর আলটিমেটাম দিয়েছিল বিএনপি, বলেছিল ১১ তারিখ তারেক জিয়া দেশে আসবে। তখন আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে। আসলেই কিছু হয়নি। ডিমও পাড়েনি। মূলত বিএনপিতে এখন দুটি গ্রুপ। একটি ভাইয়া গ্রুপ, আরেকটি আম্মা গ্রুপ। ভাইয়া গ্রুপের যে নেতা তিনি দেশের বাইরে আছেন। সেখান থেকে তিনি ষড়যন্ত্র করছেন। তিনি বিএনপির বহু নেতাকর্মীর জীবনকে ধ্বংস করছেন। তার টার্গেট নির্বাচন না। তার টার্গেট বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেশে ফিরে আসা।’

তিনি বলেন, ‘আমার ধারণা বিএনপির স্থায়ী কমিটির ১০ জনের মধ্যে ৯ জনই নির্বাচন চায়। হয়তো তারা সাহস করে বলতে পারে না। কিন্তু ভাইয়া গ্রুপ নির্বাচন চায় না।’

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শামীম ওসমান এসব কথা বলেন। তার আশা, এবারের নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭ পদের সবটিতে জয়ী হবে।

শামীম ওসমান বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি না সেটি নিয়ে আমরা চিন্তিত না। জাতির পিতার কন্যার ওপর রহমতের চাদর বিছিয়ে দেওয়া আছে। তাকে বারবার হত্যার চেষ্টা করেও কাজ হয়নি। সামনে যে খেলা হবে সে খেলায় আমরাই জিতব। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এটি নিশ্চিত। আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।’

সোমবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শামীম।

সুইডেনে কোরআন পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এ ঘৃণিত কাজটি করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। এটি তো সুইডেন করেনি বরং একজন ব্যক্তি করেছে। যিনি করেছেন তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশে যারা এ নিয়ে আন্দোলন করেছেন আমি তাদের প্রতি সমর্থন জানাচ্ছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ