সিলেটের রাজপথে আজ মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটের রাজপথে আজ মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ২:২২ পূর্বাহ্ণ

 

সিলেটের রাজপথে আজ মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন দুই দলের নেতারা। তবে- তাদের অবস্থান দু’জায়গায়। আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে ও বিএনপি কর্মসূচি পালন করবেন রেজিস্ট্রারি মাঠে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন- বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি থাকবেন নারী নেত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। কর্মসূচিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এর আগে সমাবেশ সফল করতে বৃহস্পতিবার রাতে নগরীর মাছুদিঘীরপারস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তি সমাবেশকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট রণজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, মো. আব্দুল বারী, এডভোকেট মনসুর রশীদ প্রমুখ।

এদিকে গতকাল সিলেট জেলা ও মহানগর বিএনপি’র তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আজ বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। সমাবেশে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠন, জেলার সকল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন, মহানগরের সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন। এদিকে- গত বৃহস্পতিবার রাতে নগরীর ২১নং ওয়ার্ডে এক প্রস্তুতি সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রেজিস্ট্রারি মাঠে বিএনপি’র বিভাগীয় সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। সমাবেশকে কেন্দ্র করে শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, গণতন্ত্রকামী সিলেটবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্যের সূচনা হয়েছে। সিলেটবাসী সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সমাবেশ সফলে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণসমাবেশ সফল করতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু ও সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী ও আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা মঈনুল ইসলাম খান সায়েক, রানা মিয়া, টুনু মিয়া, মিলু আহমদ, নুরুল আলম, ডা. খান, নজরুল ইসলাম সুইট, মিলাদ আহমদ ও মুহিবুর রশিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ