শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবীতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবীতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ

 

সরকার শাসন ব্যবস্থা পরিবর্তন, ১৪ দফা কর্মসূচির যুগপৎ আন্দোলনে জোরদার, বিরোধীদলীয় নেতা কমীর্দের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে আনার দাবিতে গণতন্ত্র মঞ্চ বরিশাল জেলা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার (৪ ফেব্রয়ারী) সকাল সাড়ে ১০ টায় নগরীর সদররোডে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল গণ সংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আ. রসিদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, যুব অধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতি ফরহাদ হোসেন তালুকদার, জেএসডি কেন্দ্রীয় সদস্য সমিরন হালদার, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য মো. রফিকুল ইসলাম রাসেল, ভাসানী অনুষদ পরিষদ বরিশাল জেলা কমিটি সদস্য আব্দুল মান্নান, জেএসডি বরিশাল জেলা কমিটি সাধারন সম্পাদক জিয় কৃষ্ণ বড়াল, মো. জাবের প্রমুখ। বিক্ষোভ সমাবেশ সঞ্চলনা করেন হাসিব আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ