৩ দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩ দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

 

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। তিনি বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে এসেছেন।

সোমবার সকাল ৯টার দিকে তাকে বহনকারী বিমানটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রানি আসার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসঙ্ঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে বেলজিয়ামের রানি ৬ থেকে ৮ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন।

এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল এবং বন্যার সাথে সম্পর্কিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ