শিক্ষার্থীকে নির্যাতন করে মাথার চুল কেটে দিলো আ’লীগ নেতা ও পৌর মেয়র - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীকে নির্যাতন করে মাথার চুল কেটে দিলো আ’লীগ নেতা ও পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাইজিং মিলের মেশিনের নাট বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসার শিক্ষার্থীর হাত বেঁধে বেধরক পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছে আওয়ামী লীগ নেতা ও গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদ্রাসার ষষ্ট শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৮) সকালে মক্তব থেকে যাওয়ার পথে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে থেকে খেলার ছলে পড়ে থাকা কয়েকটি নাট বল্টু খেলা করছিল। এসময় মেয়র তার লোকজন নিয়ে বাড়ি থেকে তাদের ধরে এনে হাত বেঁধে দুই ঘন্টা আটক রেখে মারধর করে। এসময় বায়েজিদের চাচা কালাম ও আলামিনের শিশুদের পক্ষে করোজোরে আকুতি মিনতি করলে তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। আশপাশে অনেক লোক জড়ো হয়। পরে রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
বায়েজিদের পিতা জাহাঙ্গীর বলেন, কোন কারণ ছাড়াই আমার ছেলে সহ তিন শিশুকে নির্যাতন করেছে আমি এ ঘটনার বিচার দাবী করছি।
এ ব্যাপারে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার ঘটনা নিশ্চিত করে জানান, এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে তাই তাদের চুল কেটে দিয়েছি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ