দীর্ঘ দিন প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দীর্ঘ দিন প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

 

দীর্ঘ দিন প্রেম করার পর শত গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আজ (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠজনের উপস্থিতিতে মধ্য দিয়ে মালা বদল করেন তারা।

তাদের বিয়ের সংবাদ ভারতীয় একাধিত সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। তবে সিদ্ধার্থ বা কিয়ারা এখনো তাদের সামাজিকমাধ্যমে বিয়ের ছবি-তথ্য প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, রাতের মধ্যেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসবে।

এর আগে সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ।

কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে রাজস্থানে হলেও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে মুম্বাইয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের দিন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

বিয়েতে অতিথিরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না, হোটেল স্টাফরা এ ঘোষণা আগেই দিয়েছিলেন। এমনকী বিয়ের কোনো ছবিও অতিথিরা সামাজিকমাধ্যমে শেয়ার করতে পারবেন না বলেও জানানো হয়।

শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে চার হাত এক হলো এই যুগলের।

জানা গেছে, বিয়ের পর নবদম্পতি সুখের সংসার সাজাবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি ভারতীয় রুপি।

জানা যায়, ২০১৮ সালে মুক্তি পাওয়া অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’র পার্টিতে প্রথমবার দেখা হয় সিদ্ধার্থ ও কিয়ারা আদভানির। এরপর ২০২০ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেন তারা। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। যা এখন বিয়ের মাধ্যমে পরিণতি পেলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ