বিমানবন্দরে মিষ্টি বিতরণ করলেন সিদ্ধার্থ-কিয়ারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

রাজস্থানের সূর্যগড় দুর্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দিল্লি গিয়েছেন নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। নবদম্পতিকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ছিল ফটোগ্রাফারদের ভিড়। এ সময় দুজনের পরনে ছিল লাল রঙের পোশাক।
গতকাল (৮ ফেব্রুয়ারি) জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর প্রথমবার দুজনে একেবারে সাদামাটা লুকে ধরা দেন। নববধূ কিয়ারার হাতে গোলাপি রংয়ের চূড়া এবং গলায় মঙ্গলসূত্র। কিয়ারা পরেছিলেন কালো রংয়ের পোশাক। সঙ্গে ছাই রংয়ের চাদর। কালো জ্যাকেট ও জিনস পরেই দেখা গেছে সিদ্ধার্থকে।
এরপরই লাল পোশাকে দিল্লি বিমানবন্দরে ধরা দেন নবদম্পতি। মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্রের পাশাপাশি কিয়ারার পরনে ছিল লাল রংয়ের সালোয়ার স্যুট। সিদ্ধার্থের পরনে লাল পাঞ্জাবি ও পায়জামা। কাঁধে কাশ্মীরি শাল।
বিমানবন্দরে উপস্থিত ফটোগ্রাফারদের মিষ্টিমুখ করান সিদ্ধার্থ-কিয়ারা। সিদ্ধার্থ সবার দিকে মিষ্টির প্যাকেট এগিয়ে দিয়ে বলেন, এটা সংবাদমাধ্যমের ভাইবোনদের জন্য।
এদিকে আজ (৯ ফেব্রুয়ারি) সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন পার্টি। আত্মীয়রাই মূলত এ দিনের রিসেপশন পার্টিতে আসবেন বলেই খবর। এরপর মুম্বাইয়ে পাড়ি দেবেন তারা। ১২ ফেব্রুয়ারি সেখানেও একটি রিসেপশন পার্টি রয়েছে। বি-টাউনের অনেকের ওই পার্টিতে অংশ নেওয়ার কথা। মুম্বাইয়ের ৭০ কোটি টাকার বাংলোতেই সংসার পাতবেন দুজনে।
দীর্ঘ গোপন প্রেমের পর গেল ৭ ফ্রেব্রুয়ারি সোত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। ব্যয়বহুল এই বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনেক বলিউড তারকা।
জনতার আওয়াজ/আ আ